ঝিনাইগাতী প্রতিনিধি//
শেরপুর জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলায় ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন ছাত্রীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


