মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
(৩১ আগস্ট) সোমবার ২০২৬ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রাম সংলগ্ন জিগা বিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার রাউতনগর (মিশনপাড়া) গ্ৰামের মোঃ নাজির হোসেন (৫৫) ও তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮)।
পুলিশ জানা যায়, মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও নগদ টাকা নিজেদের হেফাজতে রাখার সময় পুলিশের মাদকবিরোধী অভিযানকারী দল তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে নিয়ে পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং করেন , এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


