ঢাকাThursday , 30 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমানের ৩১ দফার বার্তা নিয়ে মনোনয়নপ্রত্যাশীর গণসংযোগ

    admin
    October 30, 2025 7:56 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা প্রতিনিধি

    বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনভর বিভিন্ন বাজার, হাট ও জনবহুল এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

    গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

    কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন, “রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার। আমি চাই, বরগুনা-২ আসন হবে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ।”

    তিনি আরও বলেন, “মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে, তাতে আমি আরও উৎসাহ পাচ্ছি। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”

    স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণ সমাজের অনেকে বলেন, সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব মানুষ। তারা বিশ্বাস করেন, কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বরগুনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।

    রিকশাচালকরা জানান, “আমরা সত্যিকারের চরিত্রবান নেতা চাই— যিনি আমাদের কষ্ট বুঝবেন। কর্নেল হারুন আমাদের কাছ থেকে নিতে আসেননি, তিনি দিতে এসেছেন।”

    জনসংযোগের পুরো সময়জুড়ে কর্নেল (অব.) হারুনুর রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST