ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

    admin
    November 6, 2026 6:02 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান পঞ্চগড় জেলা প্রতিনিধি

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মেশিন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার ভজনপুর, আঠকারী ও পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে এ ধরনের কর্মকাণ্ড চলার অভিযোগে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় দিনের বেলায় প্রকাশ্যেই মেশিন ব্যবহার করে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের আশঙ্কা, অপরিকল্পিতভাবে মেশিনের সাহায্যে পাথর ও বালু উত্তোলনের ফলে মাটির স্বাভাবিক গঠন পরিবর্তনসহ পরিবেশ ও ভূমির ব্যাপক ক্ষতি হতে পারে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এসব এলাকায় বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কীভাবে মেশিনগুলো পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট উত্তোলনের ক্ষেত্রে বৈধ অনুমতি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    সংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিতভাবে পাথর ও বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া, নদীভাঙন, কৃষিজমির ক্ষতি এবং নদীতীরবর্তী বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    এ অবস্থায় পাথর-বালু উত্তোলন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, উত্তোলনের বৈধতা যাচাই এবং পরিবেশের ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

    এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা হলে তারা জানান, পাথর ও বালু উত্তোলনের বিষয়টি তাদের নজরদারিতে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST