ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীঘিনালা উপজেলা বিএনপির নির্বাচনী প্রচার ও গণসংযোগ

    admin
    October 11, 2025 11:58 pm
    Link Copied!

    ওসমান গনি, দীঘিনালা প্রতিনিধি//

    খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীক নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে।

    শনিবার (১১ নভেম্বর) বিকালে কবাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ২নং ওয়ার্ডের জয়কুমার কার্বারী পাড়া, হেডম্যান পাড়া, দূর্গা কার্বারী পাড়া ও নব গ্রাম আলী নগর এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মো: শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো: আক্কাস আলী, সহসভাপতি মো: এরশাদ, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: তাজুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গণসংযোগকালে বলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশক্রমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা বিএনপির বার্তা ও সিনিয়র সহসভাপতি তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইস্তেহার জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। তিনি ভোটারদের বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে সরকার গঠনের আহবান জানান

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST