ঢাকাMonday , 1 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে বাঘাইছড়িতে বিক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

    admin
    June 1, 2026 8:09 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম
    বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের খবরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১ জুন) পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই উপজেলার সর্বস্তরের জনগণ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন।

    দুপুরের পর থেকেই বাঘাইছড়ি উপজেলা সদরে শত শত মানুষ জড়ো হতে থাকেন। পরে তারা একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

    বিএনপির নেতারা বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১০২ দিনের মাথায় একজন জনপ্রিয়, কর্মঠ ও জনবান্ধব নেতার পদত্যাগ সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের দাবি, স্বল্প সময়ের মধ্যেই দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন। ফলে তাঁর পদত্যাগের খবর স্থানীয় জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে ওঠা একজন নেতার হঠাৎ পদত্যাগের পেছনে কী কারণ রয়েছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা প্রয়োজন।”

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্র বা বিশেষ কোনো মহলের চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে দীপেন দেওয়ানের মতো নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

    সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের অনুভূতি ও প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST