ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধুনটে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

    admin
    September 2, 2025 6:43 pm
    Link Copied!

    মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার ধুনট থানায় দ্বিতীয়বারের মতো আরেকজন পুলিশ সদস্যকে দেয়া হলো রাজকীয় বিদায়। ৪০ বছরের চাকরি শেষে অবসরে যাওয়া কনস্টেবল সাইদুর রহমানকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

    ‎সাইদুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ চার দশকের পুলিশি জীবনে তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    ‎বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ।

    ‎ওসি সাইদুল আলম বলেন,“সাইদুর রহমান একজন সৎ, কর্তব্যপরায়ণ ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আইন ও সহকর্মীদের প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে পেরে আমরা গর্বিত।”

    ‎অশ্রুসিক্ত বিদায়ী পুলিশ সদস্য সাইদুর রহমান বলেন, “চাকরি জীবনে কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। বড় কর্মকর্তাদের তো অনেক সংবর্ধনা দেখি, কিন্তু আমার মতো সাধারণ সদস্যকেও এভাবে বিদায় জানানো হবে ভাবিনি। আমি কৃতজ্ঞ, ধন্য”

    ‎এই বিদায় সংবর্ধনা আগামীতে পুলিশের অভ্যন্তরে সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST