নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার পেরুলী ইউনিয়নের ঋষিপাড়া সর্বজনীন পূজা মন্দিরের মেলায় কেনাকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) রাতে খড়রিয়া বাজার এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মেলায় আগত মহিলাদের কেনাকাটাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুন বিশ্বাস ও তাপস বিশ্বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মিঠুন বিশ্বাস গ্রুপের সুমন বিশ্বাস (২০), সূর্য বিশ্বাস (৩০) ও জীবন বিশ্বাস আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন কালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ উল ইসলাম ও কালিয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



