মাহবুব হাসান, ঝালকাঠি থেকে //
ঝালকাঠীর নলছিটি পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ সরোয়ার হোসেন তালুকদারের মমতাময়ী মায়ের জানাজা সম্পন্ন। উক্ত জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু, ঝালকাঠী জেলা বিএনপি এর সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


