ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    admin
    November 1, 2025 7:58 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী কর্মী সমাবেশ আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।


    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — জনাব শেখ নেয়ামুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এজিএস, বিএম বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
    এ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী, নলছিটি উপজেলা;
    অধ্যাপক মোঃ ফরিদুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা;
    মাওলানা মোঃ জাকির হোসেন খান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নলছিটি উপজেলা;
    এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোতোয়ালী থানা, বরিশাল;
    সৈয়দ এম এ সালাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নলছিটি উপজেলা;
    এবং মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

    সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ হেলাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯নং দপদপিয়া ইউনিয়ন।
    সঞ্চালনায় ছিলেন এস এম হাফিজ আল আসাদ (তাকদির আকন), সভাপতি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯নং দপদপিয়া ইউনিয়ন।

    বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

    সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST