ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত

    admin
    October 13, 2025 10:42 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি,

    “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”
    এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
    সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
    কুন্ডা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সহিদুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন।
    এসময় প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী সম্ভু নাথ আচার্য্য, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসমত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি দমন কমিটির সম্পাদক আক্তার হোসেন ভুইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার ফয়েজ আহমেদ, টিম লিডার মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল হক মোল্লা, সাংবাদিক চন্দন কুমার দেব, আব্দুল কাদের সেন্টু, মোঃ সাইফুল ইসলাম, সোহাগ আহমেদ, মাহফুজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নিবাতে হয়, অগ্নিকান্ডে আগুন নেভানো ও ভুমিকম্প হলে কি ভাবে উদ্ধার করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার কৌশলের মহড়া প্রদর্শন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST