ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসির নগরে প্রেমের জেরে এক যুবককে পরিকল্পিত হত্যা

    admin
    November 27, 2025 10:05 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে প্রেম ঘটিত বিরোধের জেরে মোকতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে মাজু মিয়ার দোকানের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মোকতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোকতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া এলাকার রাব্বানীর মেয়ে শিউলি আক্তারের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক মোকতার হোসেনের, এ বিষয়ে দুই পরিবার জানাজানি হলে ছেলের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায় মেয়ের বাড়িতে, কিন্তু মেয়ের পরিবার সেটা প্রত্যাখ্যান করে এবং উল্টো ছেলের নামে কোর্টে মামলা করে, গেল এক সপ্তাহ আগে এ মামলার বিষয়ে গ্ৰাম্য সালিশের মাধ্যমে রায় দেওয়া হয় তারা মামলা উঠিয়ে নিবে, কিন্তু আজ দুপুরে পরিকল্পিত ভাবে মেয়ের বড় ভাই সহ ছয় জন মোকতারকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।

    ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলে হত্যার সবোর্চ্চ দৃষ্টান্তমূলক বিচার চাই, আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

    এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুহেল শিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
    বিস্তারিত ময়না তদন্তের পর বলা যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST