ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে নিখোঁজের ০৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

    admin
    September 26, 2025 8:49 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি,

    নাসিরনগরে নিখোঁজে ০৬ দিন পর নিজের কৃষি জমি থেকে মিন্নত আলী নামের একজনের মরদেহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নাসিরনগর সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামের পাশে জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে নাসির নগর থানা পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার কঙ্কালটি দাতঁমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে মিন্নত আলী (৫৪)। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও কোথাও সন্ধান পাওয়া যায়নি।

    আজ শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে গেলে ধান জমিতে মানবদেহের অংশবিশেষ কষ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা নিচে পড়ে থাকা মরদেহের কষ্কাল দেখতে পেয়ে কঙ্কালটি ০৬ দিন আগে নিখোঁজ মিন্নত আলীর বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন। নাসিরনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ তানভীর আহমেদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে এসে মানবকঙ্কালের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। রিপোর্ট এলে বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী দোষীদের কঠোর বিচার দাবী করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST