ঢাকাSunday , 8 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে নিরবাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

    admin
    February 8, 2026 12:01 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    অভিযোগের মধ্যে নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা, অনুমতি ছাড়া মাইকিং, পোস্টার-ব্যানার টানানোসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের বিষয়টি উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
    প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST