ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ,

    admin
    December 3, 2025 9:53 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ।
    আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামে এ ঘটনা ঘটে।
     
    মাতৃহারা নিহত হাবিবা (৮) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামের মনুছ মিয়ার মেয়ে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যা থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় মাইকিং করেও সারা দিন-রাত খোঁজাখুঁজির পর সকালে তার বাবা পাশের বাড়ির এক ঘরে তার লাশ দেখতে পায়।

    পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। 

    স্থানীয় যুবক কাশেম মিয়া বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

    নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
    এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST