ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু অংশ নিচ্ছে ৫০৪ জন কাব শিশু

    admin
    December 13, 2025 10:25 pm
    Link Copied!

    মোঃ রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

    নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস জেলা শাখার আয়োজনে পাঁচদিনব্যাপী অষ্টম কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

    এর আগে জাতীয় পতাকা ও স্কাউটসের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা স্কাউটস কমিশনার সাইফুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক আতাউর রহমান এবং বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র রায়।

    জেলা স্কাউটস সম্পাদক আতাউর রহমান জানান, জেলার ছয় উপজেলার ৭২টি ইউনিট থেকে মোট ৫০৪ জন কাব শিশু এ ক্যাম্পে অংশ নিচ্ছে। ‘স্কাউটিং করবো, সুন্দর পৃথিবী গড়বো’ স্লোগানে আয়োজিত এ ক্যাম্পুরী আগামী ১৫ ডিসেম্বর সমাপ্ত হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে কাব শিশুরা স্কাউটিংয়ের বিভিন্ন দক্ষতা ও জীবনঘনিষ্ঠ কৌশল অর্জন করবে। পরবর্তীতে জেলা পর্যায়ের নির্বাচিত স্কাউটরা আঞ্চলিক ক্যাম্পুরীতে অংশগ্রহণের সুযোগ পাবে।”

    স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পুরীজুড়ে বিভিন্ন প্রশিক্ষণ, সাংস্কৃতিক আয়োজন ও দলগত কার্যক্রম অনুষ্ঠিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST