ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ আটক

    admin
    November 26, 2025 6:18 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ আটক করেছে।
    ‎
    ‎বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৩১ বিজিবি।
    ‎
    ‎এর আগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
    ‎
    ‎বিজিবির অধীনস্থ নলুয়াপাড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘ম্যানশন হাউজ’ ৪৭ বোতল এবং ‘সিগনেচার’ ২৪ বোতল উদ্ধার করা হয়।
    ‎
    ‎বিজিবি জানায়, আটককৃত মদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
    ‎
    ‎অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST