ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুপিজেসিক ইনজেকশনসহ যুবক আটক

    admin
    October 28, 2025 9:35 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুপিজেসিক নামের ইনজেকশনসহ এক যুবককে আটক করা হয়েছে।
    ‎
    ‎সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে পরিচালিত অভিযানে নেত্রকোণা পৌরসভার তেরিবাজার এলাকার হাসেম প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
    ‎
    ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আকাশি রঙের একটি সিনথেটিক ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় বুপ্রেনরফিন গ্রুপের কুপিজেসিক নামের ইনজেকশন ২৫ এ্যাম্পুল (প্রতি এ্যাম্পুল ২ মিলি, মোট ৫০ মিলি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
    ‎
    ‎আটক ব্যক্তির নাম মো. শরিফ মিয়া (৩৫)। তিনি নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের দিকজান গ্রামের মৃত শেকান্দার মিয়ার ছেলে।
    ‎
    ‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST