ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযান: জরিমানা ও কারাদণ্ড

    admin
    September 17, 2025 9:38 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোণায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন।


    ‎গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টায় নেত্রকোণা সদর এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।

    ‎এছাড়া আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪(১) ও ৪৯(১)(চ) ধারায় পৃথক তিনটি মামলায় মোট ৯০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। একইসঙ্গে তিনি অবৈধ পার্কিংয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

    ‎অন্যদিকে আজই পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ও কুতুবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিনটি মামলায় তিনজন অপরাধীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় শাস্তি প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১০০ টাকা অর্থদণ্ড, দুইজনকে তিন মাস এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।

    ‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST