ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোনায় গভীর রাতে মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

    admin
    November 8, 2025 7:33 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনায় গভীর রাতে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী হঠাৎ মশাল মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে।

    আটককৃতরা হলেন— আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

    ওসি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST