ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ 

    admin
    September 24, 2025 11:21 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক,পঞ্চগড় :

    পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুস্ঠিত হয়েছে

    আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে।

    কনসালটেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী।

    পঞ্চগড় জেলা তথ্য অফিসার উজ্জল শীল এর সভাপতিত্বে  এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাক্তার  মো: মিজানুর রহমান, গণ যোগাযোগ অধিদপ্তরের (প্রচার ও সমন্বয়) পরিচালক ডালিয়া ইয়াসমিন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

    কনসালটেশন ওয়ার্কশপে জেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

    ক্যাম্পইনে জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।  ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান  করা হবে।

     পঞ্চগড় জেলায় শত ভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্ডার গার্টেন, প্রাথমিক বিদ্যালয়, স্কুল,মাদরাসায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে 

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST