ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচ দফা দাবীতে জলঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

    admin
    September 26, 2025 10:16 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

    জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোখলেছুর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৩ জলঢাকা আসনের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। আরো বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় এসে শেষ হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST