ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    October 5, 2025 6:03 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট থেকে :

    বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালী বের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা কমিটির আহবায়ক আব্দুল গফুর মন্ডল।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

    ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, সড়াইল কলেজের প্রভাষক আহসান হাবিব প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST