ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস পালন।।

    admin
    May 1, 2026 7:10 pm
    Link Copied!

    সোহেল রানা পাইকগাছা উপজেলা প্রতিনিধি।।

    পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সানা এবং সার্বিক পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল।
    আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল মোড়ল, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ, হায়দার আলী মিস্ত্রি, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (রফি) চাঁদখালী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, গড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান হোসেন, ছোট সদস্য সচিব খাইরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক সানা বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল বলেন, মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস। শ্রমিকদের সম্মান ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।আলোচনা সভা শেষে সকল সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST