ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাবনা-১ আসনে মোঃ শের আলী খান স্বপনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নেতা-কর্মীরা

    admin
    October 27, 2025 6:29 pm
    Link Copied!

    নিজস্ব প্রতি‌বেদক//

    কুয়েতে অবস্থানরত বিশিষ্ট প্রবাসী রাজনীতিক মোঃ শের আলী খান স্বপন, আহব্বায়ক—হাওয়াল্লী প্রদেশ বিএনপি, কুয়েত; সহ-সভাপতি—জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি; প্রতিষ্ঠাতা—দেশনায়ক ফাউন্ডেশন; এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত নাম।

    আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি নানা ধরনের হুমকি, প্রবাসে দূতাবাস জনিত হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একাধিকবার দেশে ফেরার চেষ্টা করলেও স্বৈরাচারী সরকারের সময়ে তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি।

    দেশে না থেকেও তিনি ৬৮/১ পাবনা-১ আসনের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নেতৃত্বে প্রবাসে বিএনপি ও দেশনায়ক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।

    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ আসন পাবনা-১ (সাথিয়া) থেকে বিএনপি নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মোঃ শের আলী খান স্বপনকে দেখতে চান। স্থানীয় ও প্রবাসী বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণা শুরু করেছেন।

    জনগণের প্রত্যাশা—যদি তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, তবে পাবনা-১ আসনে বিএনপি একটি শক্ত অবস্থান পুনর্গঠন করতে সক্ষম হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST