ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পুঠিয়ায় ছেলের ঋণের দায়ে পিতার দোকানে তালা ঝুলিয়ে জবর দখলের অভিযোগ

    admin
    September 28, 2025 11:32 pm
    Link Copied!

    মোঃ তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী//

    রাজশাহীর পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বৃদ্ধ বাবার নিজের নামে থাকা মার্কেটের দুইটি দোকানঘর জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে।

    থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভাড়াটিয়া মুক্তার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাহির করে দুটি ঘরে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়। উপজেলার চকপলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমানসহ ১০/১২ জন মিলিত হয়ে। ২৫ সেপ্টেম্বর দুপুরে জোরপূর্বক দখল নেওয়ার ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উপজেলার জিউপাড়া ইউনিয়ন ধোপাপাড়া বাজারে আলহাজ ইউনুস আলী (৬৭) তার নিজ নামে থাকা মার্কেটের দুইটি দোকান ঘর ভাড়া দিয়ে ছিলেন। ভুক্তভোগী ইউনুস আলী বলেন, আমি শুনেছি আমার ছেলের সিরাজুল ইসলাম নিকটে ১২ লাখ টাকা মাহাবুর নামের একজন পাবে। ছেলের নিকট টাকা পাওয়ার জন্য তারা ছেলের নামে দুই/তিনটা মামলা কোটে করেছেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমার ছেলে টাকা পাওয়া ব্যক্তিদের ভয়ে সে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আর সেই টাকার জন্য আমাকে বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তা হিনতায় রয়েছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST