ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রেমি‌কের সাথে বিয়ে দেয়ার ফাঁদে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, একজন গ্রেফতার

    admin
    October 9, 2025 11:28 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধিঃ

    জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকের সাথে বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী । এই মামলায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    মামলা সূত্রে প্রকাশ , পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের গোপালপুর গ্রামের কিশোরী পরিবারের সাথে প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে গত ৬/১০/২৫ তারিখে রাতে বাড়ি থেকে বের হয়ে এসে পাঁচবিবি পৌর পার্কের সামনে আসে। এ সময় পূর্ব পরিচিত মৃত জয়নাল আবেদীন আলম বিহারীর বখাটে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছেলে রবিউল ইসলাম রেজার সাথে দেখা হয়, কিশোরী বাড়িতে ঝগড়াঝাঁটির বিষয়গুলি রেজার কাছে সব খুলে বলে, রেজা সুযোগ বুঝে ভুক্তভোগী কে রাত ১১ঃ০০ টার দিকে পৌর পার্কের ভিতরে নিয়ে যায়,

    এ সময় রেজা তার বন্ধু অনিককে ফোন করে পৌর পার্কে ডেকে নেয়। কিশোরীকে তারা পৌর পার্কের ভিতরে পুকুরের দক্ষিণ পাশে বসার বেঞ্চগুলোতে নিয়ে গিয়ে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিবে বলে প্রলোভন দেখায়।

    একপর্যায়ে দুই বন্ধু মিলে কিশোরীর স্পর্শ জায়গায় হাত দেয়, এবং রেজা ও অনিক দুজন মিলে সারারাত তাকে পালা কর্মে ধর্ষণ করে।

    সারারাত ধর্ষণের পর ৭/১০/২৫ মঙ্গলবার ভোর ৪টায় ভয়-ভীতি দেখিয়ে কিশোরীর গ্রামের বাড়ি গোপালপুরে মোটরসাইকেল যোগে নিয়ে যায়, বাড়ির সামনে কিশোরীকে কে নামিয়ে দিয়ে ২ বন্ধু পালিয়ে আসে।

    এ বিষয়ে কিশোরী বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দ্বায়ের করলে পুলিশ ধর্ষক রেজাকে গ্রেফতার করে, তবে অনিক পলাতক রয়েছে।

    এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক সাংবাদিকদের জানান, থানার পাশেই পৌর পার্ক ঘটনার দিন রাতে এমন একটা ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক, তবে কিশোরী বাদী হয়ে মামলা করেছে। এই মামলায় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
    কিশোরীর মেডিকেল পরীক্ষা হয়েছে। গ্রফতারকৃত আসামি রেজাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST