ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফারিরবিল সীমান্তে প্রায় ১১ কোটি টাকার ইয়াবা জব্দ: সীমান্ত ভাসছে মাদকের জোয়ারে

    admin
    November 27, 2025 6:47 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
    কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়নের ফারিরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের বিশাল ইয়াবা চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ২৭ই নভেম্বর রাত ১২টার দিকে উখিয়া ৬৪ বিজিবি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় দু’জন চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা হাতে থাকা ৩ টি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায় । পরে ব্যাগগুলো তল্লাশি করে ৩ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, চোরাকারবারিদের আটকের উদ্দেশ্যে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। তবে দীর্ঘ তল্লাশির পরও তাদের পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।

    উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

    মাদকবিরোধী চলমান অভিযানে বিজিবির এ সাফল্য সীমান্ত এলাকায় মাদক চক্রের ওপর কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST