স্টাফ রিপোর্টার: দীন ইসলাম শেখ
বাংলাদেশের সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠক—ফুলকোর্ট সভা।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা আহ্বান করেছেন।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, এই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত থাকবেন।
বিচারপতিদের জন্য ফুলকোর্ট সভা হলো নিজস্ব মতবিনিময় ও নীতি নির্ধারণের ফোরাম, যেখানে বিচার বিভাগের কার্যক্রম ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।



