ফুলতলা উপজেলা প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা গেছে ৫ই আগষ্ট হাসিনা সরকার পতনের পর থেকেই ইয়াসিন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে নিয়মিত ভাবে চাঁদা তুলে আসছিল। আগে তিনি আওয়ামী লীগের পরিচয়ে চললেও সাম্প্রতিক সময়ে বিএনপি পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, ইয়াসিন দীর্ঘদিন ধরে ফুলতলা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাছ লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে জড়িত। নিজেকে পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় এক ধরনের ‘অপরাধের স্বর্গরাজ্য’ গড়ে তুলেছেন তিনি।
তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ইয়াসিনকে ছাড়িয়ে নিতে এলাকার একটি প্রভাবশালী চক্র তৎপরতা শুরু করেছে এবং মামলা না করার জন্য বানিয়া পুকুরপূজা উদযাপন কমিটির লোকজনের পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এছাড়া এই চক্রটি ফুলতলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমাক জানানো হয়েছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন। এখনো মামলা হয়নি। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইয়াসিনের নামে ফুলতলা থানায় মাদক ব্যবসা, হত্যাচেষ্টা, ঘেরের মাছ লুট ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ৫ই আগষ্টের পর সে রাজনৈতিক পরিচয় বদলে বিএনপির পরিচয়ে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।


