ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলবাড়িয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    admin
    September 20, 2025 7:11 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লিরা।

    এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, ভবানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিবন, উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম, বাপ্পিসহ স্থানীয় বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।

    বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে ঐক্য ও সক্রিয়তা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST