ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি –
ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচজন ভিক্ষুকের হাতে পাঁচটি বকনা বাছুর তুলে দেন ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় প্রতিটি ভিক্ষুককে যাতায়াত ও বাছুর লালনপালনের খরচ বাবদ দুই হাজার টাকা করে নগদ অর্থ এবং কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারের এ ধরনের কর্মসূচি ভিক্ষুকদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে


