ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলবাড়ীয়ায় ব্যবসায়ীকে সম্মানহানি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

    admin
    October 12, 2025 7:13 pm
    Link Copied!

    ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বাবুলের বাজারে ব্যবসায়ী খোরশেদ আলম আকন্দের সম্মানহানি, মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বাজার এলাকায় কয়েকশ গ্রামবাসীর অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আদিবাসী নারীরাও অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, খোরশেদ আলম আকন্দ একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সম্মানহানি করছে। পাশাপাশি ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা চলছে। বক্তারা আরও বলেন, এসব হয়রানি অবিলম্বে বন্ধ না হলে তারা উপজেলা সদরে বৃহত্তর মানববন্ধনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

    ব্যবসায়ী খোরশেদ আলম আকন্দ অভিযোগ করে বলেন, “একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। নানা ধরনের হুমকি ও হয়রানির মাধ্যমে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।”

    গ্রামবাসীরা এ সময় প্রশাসনের প্রতি বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST