ঢাকাSunday , 21 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

    admin
    September 21, 2025 6:26 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা জেলা প্রতিনিধি।।

    প্রায় আড়াই বছর পরে বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

    রবিবার (২১ সেপ্টেম্বর) নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাষ্টারকে যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্যের আংশিক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা হবে। দলকে জনমুখী ও আদর্শের রাজনীতির মাধ্যমে আরও জনবান্ধন করার আপ্রাণ চেষ্টা অতীতের মতো অব্যহত থাকবে।

    প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা কমিটি ছাড়াই পরিচালিত হয় জেলা বিএনপির সকল কার্যক্রম। নতুন কমিটি ঘোষণা করায় দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন সাধারণ কর্মী সমর্থকগন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST