ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ

    admin
    September 29, 2025 12:21 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা জেলা প্রতিনিধি।।

    বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় “শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোঃ শফিউল আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা।

    বিশেষ অতিথি ছিলেন মোঃ আল মামুন শিকদার, পুলিশ সুপার, বরগুনা এবং ডা. মোহাম্মদ আবুল ফাতাহ্, সিভিল সার্জন, বরগুনা।

    কর্মশালার সভাপতিত্ব করেন সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা।

    ওয়ার্কশপে জেলার গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশু-কিশোরদের সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সবার অংশগ্রহণ জরুরি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST