ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

    admin
    December 10, 2025 2:07 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলার বেতাগী উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত কমিটি ঘোষণার একটি প্রেস বিজ্ঞপ্তি।

    বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা তাঁর ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এটি প্রকাশ করেন।

    বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বেতাগী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে শুরু করেন।

    জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেতাগী উপজেলা ছাত্রলীগের চারটি পদে মোট ৩১ জনকে নিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষর করেন।

    নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক শিফাত সিকদার এবং সাংগঠনিক সম্পাদক শাওন মৃধা। এছাড়া সহসভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৮ জন।

    গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, যে ছাত্র সংগঠনের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে, তার নাম ছাত্রলীগ। ছাত্রলীগ কারো নিষিদ্ধ মানে না। বেতাগী উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ‘অবৈধ ইউনুস’ পতনের আন্দোলন বেগবান করতেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST