ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাইতুল ইজ্জত পাড়া সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন: নতুন নেতৃত্ব নির্বাচিত

    admin
    October 24, 2025 9:11 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার//
    আজ শুক্রবার কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ বাইতুল ইজ্জত পাড়া সমাজ কমিটির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (মধ্যে ২ ঘন্টা জুমার বিরতি দিয়ে) সুন্দর ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

    নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক সহ মোট ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেন সমাজ কমিটির গঠিত নির্বাচন কমিশন।

    অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিম্নলিখিত ব্যক্তিবর্গ নির্বাচিত হন—

    সভাপতি:- মোঃ হাসান, সহ-সভাপতি:- মকছুদ আলম, সাধারণ সম্পাদক:- আব্দুল মোতালেব লালু, সাংগঠনিক সম্পাদক:- আনাস মাহামুদ, অর্থ সম্পাদক:- নুরুল আবছার খাঁন, দপ্তর সম্পাদক:- সোলেয়মান সাকীফ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজল করিম।
    নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত সদস্যরা বাইতুল ইজ্জত পাড়ার উন্নয়ন ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

    নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রবীণ নাগরিক, তরুণ সমাজ ও নারী ভোটারদের মধ্যে স্বস্তির ছাপ দেখা গেছে। নির্বাচন শেষে বিজয়ীদের অভিনন্দন জানাতে এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST