ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ

    admin
    June 15, 2026 5:56 pm
    Link Copied!

    পটুয়াখালী বাউফল প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর এলাকার মৃধা বাড়িতে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা মাসুদ আলম (৩৫), তার মা মাহাফুজা বেগম (৬৫) এবং স্ত্রী সাদিয়া আক্তার (২৬) গত ১৪ জুন রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের অচেতন করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

    সোমবার সকালে দীর্ঘ সময়েও ঘরের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বাসায় গিয়ে দরজা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে পরিবারের তিন সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

    পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাহাফুজা বেগম ও সাদিয়া আক্তারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তারা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তবে মাসুদ আলমের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    বর্তমানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST