ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ড. মাসুদ এমপির মতবিনিময় সভা

    admin
    March 5, 2026 6:53 pm
    Link Copied!

    পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালীর বাউফলে কলেজ, মাদ্রাসা ও স্কুলের প্রধানদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

    প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও নিষ্ঠার মাধ্যমেই আগামী প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, বাউফলের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে শিক্ষক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    মতবিনিময় সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST