ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

    admin
    October 12, 2025 10:53 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি বান্দরবান//

    বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার
    আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ই) অক্টোবর বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্সে রুমে জেলা প্রশাসনের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনির পক্ষ থেকে হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসতে আহ্বান জানালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ৮ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
    পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।

    হরতাল কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসকারী বাঙালি জনসাধারণের ওপর চলমান বৈষম্যের প্রতিকার চেয়ে এই অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতালের মতো কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছিল। বান্দরবান জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেও প্রতিকার পাইনি। আজ রোববার জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ৮ দফা দাবির যেগুলো বাস্তবায়ন তার মাধ্যমে করা সম্ভব, তিনি অতিদ্রুত তা বাস্তবায়ন করবেন আর যে সকল দাবি জেলা প্রশাসকের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সে সকল দাবি তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। এই ভিত্তিতে আমরা আগামীকাল ১৩ অক্টোবর বান্দরবানে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি।

    এর আগে গত ৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরসনে ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালনের কথা জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

    মতবিনিময় সভায় জেলা প্রশাসনে পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও ব্যাবস্থাপনা) এস এম হাসান, জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এন এ জাকির প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST