ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজের ছাত্র রাজদীন পেপির অসাধারণ সাফল্য

    admin
    November 13, 2025 4:17 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    **আমেরিকা ও চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ**

    দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাজদিন পেপি অসামান্য সাফল্য অর্জন করেছে।

    সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল জুনিয়র সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী রাজদীন দেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে গোল্ড মেডেল অর্জন করে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক পর্যায়ে চীনে অংশগ্রহন করার সুযোগ লাভ করেছে । সে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে আগামীতে চীনে অনুষ্ঠিতব্য উক্ত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

    এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত অ্যামেরিয়াশিয়ান টেসলা অলিম্পিয়াড (ক্যাটাগরি ৫) এ প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল অর্জন করে। বাংলাদেশের প্রতিনিধি হয়ে সে শীঘ্রই ইন্টারন্যাশনাল রাউন্ডে Houston, Texas, USA তে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। রাজদিন পেপি জানান:- বাংলাদেশ থেকে আমেরিকা ও চীনের মত দেশে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরে খুবই আনন্দিত। সে বিশ্ব দরবারে অলিম্পিয়াড প্রতিযোগিতায় জানান দিতে চায় বাংলাদেশের ছেলেরাও এসব অলিম্পিয়াডে অংশ গ্রহন করতে
    পারে। ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীরাও এ ধরনের অলিম্পিয়াডে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    তার এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে এবং তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,
    বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও পিতা-মাতার নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সকলের নিকট দোয়া প্রত্যাশী।

    এই কৃতি শিক্ষার্থী রাজদিন পেপি কক্সবাজার সিটি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাশেম ও উক্ত কলেজের অধ্যাপক কামরুন্নাহারের সন্তান।

    রাজদিন পেপির এ সাফল্যে অত্র স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম ও অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম তাকে অভিনন্দন জ্ঞাপন করে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন।

    এম এম সিরাজুল ইসলাম বলেন , জাতীয় ও আন্তর্জাতিক পর্যাযে যাতে শিক্ষার্থীরা নিজেদের দাঁড় করাতে পারে সেভাবে শিক্ষা দেয়া হয় বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল এন্ড কলেজ একাডেমিতে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST