দীন ইসলাম শেখ, সুপ্রিম কোর্ট প্রতিনিধি#
গাইবান্ধার সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আলমগীর কবির রাজের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৭ এর ৪৩(১)(খ) ধারা অনুযায়ী তাঁর পদোন্নতি সাময়িকভাবে বন্ধ করা হলো। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পদক্ষেপ বিচার বিভাগের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সরকারের বার্তা স্পষ্ট—কেউই আইনের ঊর্ধ্বে নন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



