মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,
রাজশাহীর কেশরহাট পৌরসভার বিদ্রিকা উত্তরপাড়ায় “২য় বার্ষিক নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্রিকা উত্তরপাড়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করা হয় আলহাজ্ব আনছার আলী মাঠে।
গতকাল সোমবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বাবুল আক্তার ও জনাব মোঃ মাহবুব আলম বুলবুল-দুজনেই কেশরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। মোঃ আব্দুল মালেক-সহ সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি, কেশরহাট পৌরসভা, ওমর ফারুক, নাসির উদ্দিন রুবেল, নাজিমুদ্দিন সাফা, সাব্বির, আনোয়ার হোসেন, সাহেব আলী, দোলাল, আতাউর রহমান, আক্কাস আলী সহ আরো অনেকে।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আনছার আলী (বিদ্রিকা), সহ-সভাপতি হিসেবে ছিলেন মোঃ আজাহার আলী, সহকারী শিক্ষক, বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিচালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহিন আলম, মোঃ নাঈম ইসলাম ও মোঃ খাইরুল ইসলাম।
আয়োজনে সৌজন্য সহায়তা দেন বনলতা স্টোর প্রোঃ মোঃ মাইনুল ইসলাম, সভাপতি, বিদ্রিকা তরুণ সংঘ, কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী।



