ঢাকাMonday , 1 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    June 1, 2026 4:07 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধ।
    পঞ্চগড়, ১ জুন ২০২৬:

    “দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর,পঞ্চগড়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়ালে যুক্ত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,
    সভায় সভাপতিত্ব করেন মোছা. শুকরিয়া পারভীন, প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়
    আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দুগ্ধ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন, বিশেষ করে নারী খামারিদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে দুগ্ধ উৎপাদন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তারা উল্লেখ করেন, বক্তারা বলেন নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে দুগ্ধ খামার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে,
    সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও সহায়তায় দেশের প্রাণিসম্পদ খাত ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, তিনি দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের আধুনিক প্রশিক্ষণ এবং নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন,
    সভায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, খামারি ও সুধীজন অংশগ্রহণ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. নুরুল হক,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা.মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
    অনুষ্ঠান শেষে বিশ্ব দুগ্ধ দিবসের তাৎপর্য তুলে ধরে দুগ্ধ খাতের উন্নয়ন ও নারী খামারিদের অবদানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST