ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেওয়াই বাড়ির লোকজনের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

    admin
    September 29, 2025 9:01 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আনারস ক্ষেত কেনাবেচাকে কেন্দ্র করে ছেলের শ্বশুরালয়ের লোকজনের বিরুদ্ধে প্রতারণা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, উপজেলার সোয়াইতপুর গ্রামের মোঃ শাহাবুদ্দিন (৩৫) সম্প্রতি আত্মীয়তার সূত্রে ছেলের শ্বশুরপক্ষ থেকে আনারস ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব পান। এক বছর আগে তিনি বেওয়াইয়ের হাতে আনারস ক্ষেত কেনার জন্য অগ্রিম ১ লাখ টাকা প্রদান করেন।

    ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে অবশিষ্ট ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে তিনি সন্তোষপুর গ্রামের মোঃ তারা মিয়ার বাড়িতে গেলে চুক্তিপত্র সম্পাদনের কথা বলে বসতঘরে ডেকে নেয়া হয়। এসময় পূর্বপরিকল্পিতভাবে তারা মিয়া, চান মিয়া, মফিজ উদ্দিন, শফিকুলসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। একপর্যায়ে তাকে বেঁধে স্থানীয় রাবার বাগানে ফেলে রেখে যায়।

    তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত শাহাবুদ্দিনকে উদ্ধার করেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ আফরোজা আক্তার ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার ছেলের শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে থাকা টাকা নিয়ে আমাকে বেধড়ক মারধর করে পাশ্ববর্তী রাবার বাগানে ফেলে আসে। এতেও ক্ষ্যান্ত হয়নি, তারা আরও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে স্ত্রী পুলিশের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”

    অভিযোগের বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোকনুজ্জামান বলেন, “ঘটনাটি জটিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST