ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা দুর্নীতির অপরাধে সাময়িক বরখাস্ত

admin
October 17, 2025 7:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি। গত ৭ অক্টোবর তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেফতার হয়েছেন, সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাঁকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এর আগে গত ৬ অক্টোবর বিকেলে দু’লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমা আক্তারকে গ্রেফতার করা হয়।

যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় গত ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়’।

শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার, হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

উপপরিচালক সালাহউদ্দীন বলেন, যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST