ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    admin
    October 16, 2025 5:59 pm
    Link Copied!

    পারভেজ হাসান,মিঠাপুর প্রতি‌নি‌ধি//

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সভায় দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূতের নেতৃত্বে আগত প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

    উপাচার্য বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দেশে-বিদেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। আমরা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, একাডেমিক সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করতে চাই।”

    ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ইতিহাস সারা বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক। তাঁর ক্যাম্পাসে এসে আমি সম্মানিত।” তিনি জানান, ইরানের বেশ কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর সঙ্গে বেরোবি শিক্ষা ও গবেষণায় সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারে। রাষ্ট্রদূত এ লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।

    মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্ট, দপ্তর প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান।

    সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি ও তাঁর সহধর্মিনী জাহারা চাভোশিসহ দূতাবাসের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST