ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূঞাপুরে সন্ত্রাস উগ্রবাদ ও সামাজিক অপরাধ সভা অনুষ্ঠিত

    admin
    November 20, 2025 1:19 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (টাঙ্গাইল)

    টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুক রোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক দিনব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকাল ১০টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি সমাজ থেকে সন্ত্রাস-উগ্রবাদ, মাদক ও সামাজিক অপরাধ দূর করতে ইমাম ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

    বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন,ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ,এস আই এমারত হোসেন,প্রশিক্ষক দেলোয়ার হোসেন,রাশিদুল ইসলাম,রাশেদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে মসজিদের ইমাম, মাদ্রাসার সুপার ও শিক্ষক-শিক্ষিকাদের দায় দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।দিনব্যাপী এ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম, মাদ্রাসার সুপার ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।সভায় অংশগ্রহণকারীরা সমাজকে নিরাপদ, শান্তিপূর্ণ ও নৈতিকতায় সমৃদ্ধ করতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST