আরিফ হোসেন, জেলা প্রতিনিধি, ভোলা//
ভোলার দৌলতখান উপজেলায় প্রায় ২ একর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দৌলতখান উপজেলার মিঝি বাজারের ভুক্তভোগীরা এ মানববন্ধন করেন।
ভুক্তভোগীরা জানান, ইব্রাহিম আমাদের ভাই,আমাদের চাচা,আমাদের ভাতিজা,ক্ষমতা দেখিয়ে আমাদের কাছ থেকে ২ এককর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।আজ কয়েক বছর ধরে আমাদেরকে জমি বুঝিয়ে দিবে বলে প্রতারণা করে আসছে।এক সপ্তাহ আগে মিঝি বাজারে পুলিশের উপস্থিতে রগ কেটে দিবে বলে হুমকি দিয়েছে। এবং আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। ইব্রাহিম সৈয়দপুর ৮ নং ওয়ার্ডের ডালি বাড়ির মৃত তৈয়ব আলি হাওলাদারের ছেলে।
এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ভয়ভীতি নানান ধরনের হুমকি মানুষের ওপর প্রভাব বিস্তার করে আসছেন।তবে মামলার প্রধান শাক্ষী নিজেই কিছু জানেন না বলে জানিয়েছেন।


