ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎মণিরামপুরে নারী-পুরুষ মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা ও কৃষি উপকরণ প্রদান

    admin
    July 6, 2026 8:10 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    খামারী ও মৎস চাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে স্থাপিত প্রদর্শনী সমূহের মহিলা ও পুরুষ চাষীদের মাঝে মাছের রেনু সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছে মণিরামপুর উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃপক্ষ।

    ‎সোমবার (৬ই জুলাই) দুপুরে উপজেলা এলজিইডি ভবনে সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় চত্বরে এ সমস্ত উপকরণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন। নারী-পুরুষ ১১জন খামারীদের ঘের ও পুকুরে মাছ চাষের পাশাপাশি গৃহস্থালিতে শাক-সবজী চাষে উদ্বুদ্ধ করতে মাছের পোনা,খাবার,চুন,ইউরিয়া,কম্পোস্ট,পটাশ,জিয়োলাইট,পেপের চারা,লেবুর চারা এবং কয়েক প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।

    ‎উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত বিশ্বাস,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST